Logo

বিনোদন

হার্ট অ্যাটাক করেছেন সংগীতশিল্পী তপন চৌধুরী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৯

অ
হার্ট অ্যাটাক করেছেন সংগীতশিল্পী তপন চৌধুরী

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী, যিনি সত্তরের দশকে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কানাডায় বসবাসকারী এই গায়ক সম্প্রতি নিউইয়র্কে একটি স্টেজ শো শেষে অসুস্থবোধ করলে তাকে মন্ট্রিয়ালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তপন চৌধুরী হার্ট অ্যাটাক করেছেন এবং তার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন। তার সুস্থতা কামনা করছেন সংগীতপ্রেমী অগণিত শ্রোতা ও ভক্তরা। নিউইয়র্ক থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পী দিনাত জাহান মুন্নী।

তিনি বলেন, কয়েক দিন ধরে তপনদা বলছিলেন খারাপ লাগার কথা। গত সপ্তাহে নিউইয়র্কে এসেও তেমনটা বলছিলেন। মন্ট্রিয়ালে ফিরে যাওয়ার পর চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর ২৬ নভেম্বর পরীক্ষানিরীক্ষা শেষে চিকিৎসক জানান, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে । পরদিন দুটি রিং পড়ানো হয়। এখন তিনি চিকিৎসকের পরামর্শ মতো বাসায় আছেন।

তপন চৌধুরীর গাওয়া বেশ কিছু গান আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। এর মধ্যে ‘মন শুধু মন ছুঁয়েছে, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে অন্যতম।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন