Logo

বিনোদন

‘তাণ্ডব’ নিয়ে আসছেন শাকিব-রাফি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪

অ
‘তাণ্ডব’ নিয়ে আসছেন শাকিব-রাফি

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিল আবারও জুটি বাঁধতে চলেছেন বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি। শাকিব এবং রাফিও জানিয়েছিলেন আগামী ঈদুল আযহায় আসতে পারে তাদের নতুন সিনেমা। এর আগে তুফানের ব্যাপক সাফল্যের পর অনেক দর্শক ধরেই নিয়েছিল তুফান-২ আসতে চলেছে।

তবে তুফান-২ না, বরং ‘তাণ্ডব’ আনছেন নির্মাতা রায়হান রাফি। গত দুবছরে ঈদ মানেই ছিল শাকিব খানের সিনেমা। ‘প্রিয়তমা’, রাজকুমার’, তুফানের মতো সিনেমা দিয়ে দর্শকের ভালোবাসায় ভেসেছেন জনপ্রিয় এ অভিনেতা।

জানা গেছে, অ্যাকশন ধর্মী সিনেমা হতে যাচ্ছে ‘তাণ্ডব’। শনিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে জানান এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

তিনি গণমাধ্যমকে জানান, গতকাল শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে , যেটির নাম ‘তাণ্ডব’। সিনেমার পরিচালক হিসেবে থাকছেন রায়হান রাফী।

 রায়হান রাফী বা শাকিব খান, কারো কাছ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও জানা যায় খুব শীঘ্রই এর ঘোষণা আসতে চলেছে।

আসছে ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তাণ্ডব’, যা শাকিব ভক্তদের জন্য বিশাল এক সুখবর।

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন