Logo

বিনোদন

অভিনেত্রী শোভিতার মরদেহ উদ্ধার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১৩:১৫

অ
অভিনেত্রী শোভিতার মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমেছে শোকের ছায়া। রোববার (১ ডিসেম্বর) টেলিভিশন ও কন্নড় সিনেমার অভিনেত্রী শোভিতা শিবান্নার মরদেহ ভারতের হায়দারাবাদের নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মৃত্যুর সময় শোভিতার বয়স ছিল মাত্র ৩০ বছর। এই বয়সে এভাবে চলে যাওয়ায় বিনোদন জগতের অনেকেই শোকাহত।

জানা গেছে, শোভিতার বাড়ির একটি কক্ষে প্রবেশ করলে চোখে পড়ে তার ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে।

অভিনেত্রী শোভিতা বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ইরাডোন্ডলা মুরু, এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার, জ্যাকপট ও বন্দনা। এছাড়াও টিভি সিরিয়ালে নিয়মিত দেখা যেত দক্ষিণী এ অভিনেত্রীকে।

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিকভাবে অভিনেত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে নেওয়া হয়েছে। ইতোমধ্যে তদন্তের কাজ শুরু হয়েছে।

এফএটি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন