Logo

বিনোদন

রাজকুমারের প্রশংসায় পঞ্চমুখ স্ত্রী পত্রলেখা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮

অ
রাজকুমারের প্রশংসায় পঞ্চমুখ স্ত্রী পত্রলেখা

প্রিয় মানুষের অনুপ্রেরণা সাফল্যের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিষয়টি আবারো প্রমাণ করলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখা জুটি।

সোমবার (২ ডিসেম্বর) স্বামীর প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন পত্রলেখা। যেখানে তিনি রাজকুমারকে উদ্দেশ্য করে অনুপ্রেরণামূলক কথা লেখেন।

সম্প্রতি ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের আয়োজনে গান অ্যান্ড গুলাবসে অভিনয় করে সেরা অভিনেতার (কমেডি) পুরস্কার পান রাজকুমার। এই খুশিকে ঘিরেই স্বামীর প্রশংসা করে একটি নোট শেয়ার করেন পত্রলেখা। 

তিনি লেখেন, রাজু তোমার এবার প্রাপ্য সকল অ্যাওয়ার্ড ও প্রশংসার জন্য নিজেকে ধন্যবাদ দিতে শুরু করা উচিত। তুমি আমার ঘরের সবচেয়ে পরিশ্রমী পুরুষ। তুমি সারাক্ষণ নিজের কাজ নিয়েই ব্যস্ত থাক। এমনকি যখন তুমি কাজের বাইরে থাক তখনো তুমি কাজ ছাড়া কিছুই ভাব না। ভালোবাসা, তোমার স্ত্রী।

স্ত্রীর এমন প্রশংসায় কৃতজ্ঞতা স্বীকার করতে ভুল করেননি জনপ্রিয় এ অভিনেতা। পত্রলেখার পোস্টকে শেয়ার রাজকুমার রাও লেখেন, আমার ভালোবাসা তুমি আমার শক্তি ও কাজের অনুপ্রেরণা !

উল্লেখ্য, জনপ্রিয় এ জুটি ২০২১ সালের নভেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 

অ্যাওয়ার্ড জেতার পর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রাজকুমার রাও।

রাজ ও ডিকে পরিচালিত গান অ্যান্ড গুলাবস একটি ভারতীয় ব্ল্যাক কমেডি ক্রাইম থ্রিলার সিরিজ। রাজকুমার রাও ছাড়াও সিরিজে আরও রয়েছেন দুলকার সালমান, গুলশান দেবাইয়া ,আদর্শ গৌরব প্রমুখ।

এমএন/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন