Logo

বিনোদন

একদিনেই ‘পুষ্পা ২ : দ্যা রুল’র ১০ লাখ টিকিট বিক্রি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭

অ
একদিনেই ‘পুষ্পা ২ : দ্যা রুল’র ১০ লাখ টিকিট বিক্রি

দুইদিন পর প্রেক্ষাগৃহে ঝড় তুলতে যাচ্ছে ভারতের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা-২ : দ্যা রুল’। তবে ঝড় উঠার আগেই ঝড়ের আভাস দিয়েছে সিনেমাটি। অগ্রিম বুকিংয়ের মাত্র একদিনেই সিনেমাটির ১ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। 

মুক্তির আগেই ভারতের একাধিক সিনেমার রেকর্ড ভেঙে বসে আছে সুকুমার নির্মিত পুষ্পার দ্বিতীয় কিস্তি।

আগামী ৫ ডিসেম্বর পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পুষ্পা-২ : দ্যা রুল’। ভারতীয় জনপ্রিয় সিনেমা কল্কি ২৮৯৮, বাহুবলী ২, কেজিএফ চ্যাপ্টার ২-এর মতো জনপ্রিয় সিনেমার রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে সিনেমাটি।

সম্প্রতি সিনেমার প্রচারণার জন্য মুম্বাই যান আল্লু আর্জুন ও রাশমিকা মান্দানা। সে আয়োজনে জনপ্রিয় এ জুটি শুধু সিনেমার কথাই বলেননি, বরং সিনেমার ‘আঙ্গারন’ গানের সাথে পারফর্ম করে মঞ্চে ‘আগুনও’ লাগিয়েছেন। যা সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে আল্লু ও রাশমিকা দুজনকেই কালো পোশাকে দেখা যায়।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা–দ্যা রাইজ’-এর জনপ্রিয়তার পর দ্বিতীয় সিকুয়্যেল দেখার জন্য দর্শক যে মুখিয়ে রয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। সুকুমার রচিত ও পরিচালিত সিনেমাটিতে আরও থাকছেন ফাহাদ ফজিল, জগদীশ প্রতাপ বান্দারি, সুনিল, রাও রমেশ প্রমুখ। 

এফএটি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন