Logo

বিনোদন

পুষ্পা টু’র প্রিমিয়ার

আল্লু অর্জুনকে দেখতে গিয়ে প্রাণ গেল ভক্তের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯

অ
আল্লু অর্জুনকে দেখতে গিয়ে প্রাণ গেল ভক্তের

ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু-দ্য রুল’-এর প্রিমিয়ারে ভক্তদের হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। এ সময় পদদলিত হয়ে এক নারী (৩৫) নিহত হয়েছেন এবং তার নয় বছরের ছেলে গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার (৪ ডিসেম্বর) হায়দরাবাদের আরটিসি এক্স রোডে ছাদখোলা গাড়িতে নায়কের সিনেমার প্রচারের সময় এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে আসার কথা ছিল সুপারস্টার আল্লু অর্জুনের। নায়কের আসার খবরে প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। প্রিয় তারকা আসতেই তাকে দেখতে ছুটে যান তারা। এরপরই শুরু হয় হট্টগোল। 

ঘটনাস্থলের একাধিক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিয় নায়ককে কাছ থেকে দেখতে ভিড় জমান ভক্তরা। সেখানে ভক্তদের হুড়োহুড়ি বেধে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে লাঠিচার্জ করতে দেখায় পুলিশকে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হুড়োহুড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে। অনেককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। 

আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু-দ্য রুল’ নিয়ে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। প্রেক্ষাগৃহে ভোর ৩টায় সিনেমার শো দেওয়া হয়েছে। দর্শকদের চাপ ও টিকিট বিক্রির কারণেই শো’র সংখ্যা বাড়ানো হয়েছে। 

দীর্ঘদিন ধরেই শিরোনামে ছিল তেলেগু ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী ছবি 'পুষ্পা দ্য রাইজ'। দক্ষিণ ভারত তো বটেই, প্রায় গোটা দেশেই ঝড় তুলেছে এই ছবি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একযোগে ভারতের সকল ইন্ডাস্ট্রিতে মুক্তি পাবে ‘পুষ্পা টু-দ্য রুল।’

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন