Logo

বিনোদন

অভিনেত্রী প্রজ্ঞার গোপন ভিডিও ফাঁস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩

অ
অভিনেত্রী প্রজ্ঞার গোপন ভিডিও ফাঁস

ছবি : সংগৃহীত

প্রজ্ঞা নাগরা— ভারতীয় লাস্যময়ী মডেল ও অভিনেত্রী তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ায় বেশ বিতর্কে জড়িয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয় নেটিজেনদের মাঝে। কারণ, ওই ভিডিওতে প্রজ্ঞাকে বেশ অপ্রস্তুত অবস্থায় দেখতে পেয়েছেন নেটিজেনরা। তাদের মধ্যে অনেকে আবার মনে করছেন, প্রজ্ঞার নিজেদের কেউ ভিডিওটি ইচ্ছে করেই ফাঁস করেছেন।

যদিও ভিডিওটির সত্যতা এখনও স্পষ্ট নয়; সেই নারী প্রজ্ঞা কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি। নেটিজেনদের একাংশ মনে করছেন, ভিডিওটির মাধ্যমে প্রজ্ঞা ডিপফেক এর শিকার হয়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অভিনেত্রী আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।

সূত্র : ওদিশা টিভি

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন