Logo

বিনোদন

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার না ফেরার দেশে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩১

অ
একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার না ফেরার দেশে

ছবি : সংগৃহীত

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গণমাধ্যমকে তার মত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্বামী সারওয়ার আলম। তিনি বলেন, ‘পাপিয়া আর আমাদের মাঝে নেই। সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে চিকিৎসক তার লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা করেছেন।’

সারওয়ার আরও বলেন, ‘প্রয়াতের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। কাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।’

বেশ কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। গত পাঁচ দিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে তিনি রাজধানীর আরও একটি হাসপাতালে চিকিৎসা নেন।

বরিশালে জন্মগ্রহণকারী পাপিয়া ২০১৩ সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে ফেলোশিপ প্রদান করে। ২০২১ সালে তিনি একুশে পদক পেয়েছেন।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন