Logo

বিনোদন

সুরিয়া থেকে ‘সরলেন’ এ আর রহমান, সুযোগ পেলেন কে?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:২৬

অ
সুরিয়া থেকে ‘সরলেন’ এ আর রহমান, সুযোগ পেলেন কে?

গণমাধ্যমে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সংগীত থেকে বিরতি নিতে পারেন। যদিও এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে সম্প্রতি দক্ষিণী অভিনেতা সুরিয়ার আসন্ন সিনেমা ‘সুরিয়া ৪৫’ থেকে তার সরে যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

'সুরিয়া ৪৫’ সিনেমার জন্য শুরুতে এ আর রহমানকে সংগীত পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছিল। সম্প্রতি সিনেমার নির্মাতারা ঘোষণা দেন, এ আর রহমান সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। তার পরিবর্তে যুক্ত হয়েছেন তরুণ ও প্রতিভাবান সংগীতশিল্পী সাই অভ্যাঙ্কর। ইন্সটাগ্রাম পোস্টে সুরিয়া নির্মাণ সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা সাই অভ্যাঙ্করের ছবি শেয়ার করে লেখেন, ‘সুরিয়া ৪৫’ সিনেমায় সাই অভ্যাঙ্করকে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত।

সাই অভ্যাঙ্কর এর আগে ‘কাচি সেরা’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তার প্রতিভা ইতোমধ্যেই সংগীতাঙ্গনে প্রশংসিত হয়েছে।

এদিকে, এ আর রহমানের সিনেমা থেকে সরে যাওয়ায় ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে— তবে কি তিনি সত্যিই সংগীত থেকে বিরতি নিতে চলেছেন? এর আগে তার মেয়ে খাদিজা রহমান গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে সিনেমা থেকে তার সরে দাঁড়ানোর ঘটনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 মানিকন্ট্রোলের তথ্যমতে, এ আর রহমান শিডিউল দ্বন্দ্বের কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন।

 উল্লেখ্য, গত মাসে এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু বিচ্ছেদের ঘোষণা দেন। এটি তার পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে বলে অনেকে ধারণা করছেন।

 ‘সুরিয়া ৪৫’ সিনেমার পরিচালক আরজে বালাজি। সাই অভ্যাঙ্করের সংগীতে এই সিনেমা কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় ভক্তরা।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন