Logo

বিনোদন

বাগদান সারলেন সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭

অ
বাগদান সারলেন সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো

পপ তারকা সেলেনা গোমেজ ও সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো অবশেষে বাগদান সম্পন্ন করেছেন। এক বছরের প্রেমের সম্পর্কের পর এই তারকা যুগল এবার বাগদান সম্পন্ন করেছেন।

সম্প্রতি সেলেনা নিজেই তার ইন্সটাগ্রাম আইডিতে সুসংবাদটি শেয়ার করেছেন। পোস্টে তার হাতে থাকা উজ্জ্বল আংটি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সেলেনার পোস্টের নিচে তার বাগদত্তা বেনি ব্ল্যাঙ্কো মজার ছলে কমেন্ট করেছেন, ‘অপেক্ষা করুন, ইনি আমার স্ত্রী!’ কমেন্টটি ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

এর আগে, ২০২৩ সালের জুলাইয়ে সেলেনা তার ৩২তম জন্মদিনে বেনির সাথে একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তিনি বেনিকে ‘আমার জীবনের ভালোবাসা’ বলে উল্লেখ করেন। তবে তাদের সম্পর্কের গুঞ্জন প্রথমবার প্রকাশ্যে আসে ২০২৩ সালের ডিসেম্বরে।

পিপল ম্যাগাজিনের এক সূত্র জানিয়েছে, ২০১৯ সালে সেলেনা ও বেনি একসঙ্গে ‘আই কান্ট গো এনাফ’ গানটিতে কাজ করেছিলেন। সেই সময় থেকেই তাদের মধ্যে ‘সৃজনশীল সম্পর্ক’ গড়ে ওঠে, যা পরবর্তীকালে গভীর ভালোবাসায় রূপ নেয়।

সেলেনার সাম্প্রতিক পোস্টে তাকে অত্যন্ত খুশি দেখা যাচ্ছে এবং এটি তাদের জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু বলে মনে করছেন ভক্তরা।

এফএটি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন