Logo

বিনোদন

টি-সিরিজে ইশতিয়াক-জিসানের নতুন গান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৬:০৮

টি-সিরিজে ইশতিয়াক-জিসানের নতুন গান

ইশতিয়াক আহমেদ ও জিসান খান শুভ

উপমহাদেশের জনপ্রিয় অডিও ভিজ্যুয়াল প্ল্যাটফর্ম টি-সিরিজ থেকে প্রকাশিত হলো ইশতিয়াক আহমেদের লেখা নতুন গান ‘আজও বলতে পারিনি’। এর আগে টি-সিরিজ থেকে তার লেখা ‘ভালোবাসি অকারণ’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছিল, গেয়েছিলেন তানজিব সারোয়ার।

নতুন গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক জিসান খান শুভ। সুর ও সংগীত পরিচালনা করেছেন টালিউডের খ্যাতিমান সংগীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল।

গানটি নিয়ে ডাব্বু বলেন, ‘ইশতিয়াক আহমেদের এই লিরিকটা অনবদ্য হয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সুর-সংগীতে সেটা ফুটিয়ে তুলতে। আর শুভর দারুণ গায়কীতে এটি দাগ কাটার মতো একটি গান হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

‘আজও বলতে পারিনি’ গানের ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল। এটি মঙ্গলবার (২৩ জুলাই) টি-সিরিজ বাংলা চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি এখন ইউটিউবে টি-সিরিজ বাংলা প্ল্যাটফর্মে দেখা ও শোনা যাচ্ছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলা গান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন