ছবি : সংগৃহীত
ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ৪ ডিসেম্বর ঘটনার দিন ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। পুলিশের অভিযোগ, সেদিন যে তিনি সেখানে যাবেন তা আগে থেকে জানানো হয়নি।
এর আগে, গত সোমবার একই ঘটনায় আল্লুর নিরাপত্তারক্ষীসহ তিনজনকে গত গ্রেপ্তার করে পুলিশ। এদিন অভিনেতার নিরাপত্তারক্ষী ছাড়াও গ্রেপ্তার করা হয় সেই থিয়েটারের মালিক এম সন্দীপসহ ম্যানেজার এম নাগার্জুকে।
ডিআর/এটিআর

