Logo

বিনোদন

সব দোষ একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো কীভাবে : রাশমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩

অ
সব দোষ একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো কীভাবে : রাশমিকা

ছবি : সংগৃহীত

অবশেষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন পুষ্পাখ্যাত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। গ্রেপ্তারের কয়েকঘণ্টা পরই শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে তাকে  অন্তবর্তী জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এর আগে, এদিন সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন এই অভিনেতা। তখন জি নিউজ এক প্রতিবেদনে জানায়, ‘গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে পুষ্পা-টু প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আল্লুকে গ্রেপ্তার করা হয়েছে।’


এদিকে আল্লুর সঙ্গে এত বড় ঘটনা ঘটার পরও নীরব ছিলেন ‘পুষ্পা’ ছবির নায়িকা রাশমিকা মান্দানা। তার এমন অবস্থান চিন্তিত করেছিল ভক্তদের। তবে দিনশেষে ভক্তদের মুখে পিয়াসার পানি ঢেলেছেন রাশমিকা।

আল্লু অর্জুনকে নিয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘এসব কী দেখছি আমি! যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সেদিন ঘটেছিল, তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে, কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হল। দু্টি ঘটনায় আমি মর্মাহত।’

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন