Logo

বিনোদন

কন্যা সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০

অ
কন্যা সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয়বারের মতো মা হলেন। শনিবার (১৪ ডিসেম্বর) কোয়েল ও তাঁর স্বামী নিশপাল সিংয়ের ঘর আলোকিত করে এলো ফুটফুটে কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে মল্লিক ও সিং পরিবারে বইছে খুশির হাওয়া।

কোয়েল মল্লিক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি ভক্ত ও অনুরাগীদের জানিয়েছেন। তিনি জানান, তিনি ও কন্যা সুস্থ আছেন।

কোয়েল ও নিশপাল দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে ২০২০ সালের ৫ মে তাঁদের প্রথম সন্তান কবীরের জন্ম হয়। এবার কন্যা সন্তান আসায় তাঁদের পরিবারে সম্পূর্ণতা পেল।

এফএটি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন