Logo

বিনোদন

মরুভূমির বুকে ঘুরে বেড়াচ্ছেন নিক-প্রিয়াঙ্কা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১৮

অ
মরুভূমির বুকে ঘুরে বেড়াচ্ছেন নিক-প্রিয়াঙ্কা!

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার পর স্বামী নিক জোনাসকে নিয়ে মরুভূমির বুকে সময় কাটাচ্ছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি প্রিয়াঙ্কা ও নিক একটি উটের সাথে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এ ছাড়াও তাঁদের মরুভূমি ভ্রমণের আরও কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা, যেখানে তাঁকে সাদা ক্রপ টপ, শার্ট ও ডেনিম জিন্সে দেখা গেছে। মাথায় স্কার্ফ বেঁধে একটি রাইড চালানোর সময়ের ছবিও নজর কেড়েছে ভক্তদের।

প্রিয়াঙ্কার পোস্ট করা ছবিতে তাঁদের রোমাঞ্চকর মুহূর্তগুলো উপভোগ করতে দেখা গেছে। ছবিগুলোর সাথে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, এমন দিন তিনি আরও চান। সেই সাথে তিনি রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ও জেদ্দাকে ধন্যবাদ জানান।

এর আগে নিক ও প্রিয়াঙ্কা তাঁদের ৬ বছরের বিবাহবার্ষিকী উদ্‌যাপনের মুহূর্তও শেয়ার করেছিলেন। নিউইয়র্কে মেয়ে মালতী মারি চোপড়া জোনাসকে সঙ্গে নিয়ে পারিবারিক সময় কাটানোর ছবিতে নিক লিখেছিলেন, ‘পরিবারের সাথে সময় কাটানোই সবচেয়ে সেরা। হৃদয় ভরে গেছে।’

প্রিয়াঙ্কা ও নিকের এই ভ্রমণ এবং একসাথে কাটানো মুহূর্তগুলো দেখে বোঝা যায় যে, তারা তাদের বিবাহিত জীবনের সেরা সময় উপভোগ করছেন।

প্রিয়াঙ্কা বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি সিটাডেল সিজন ২-এর শুটিং শেষ করেছেন। শীঘ্রই জন সিনা ও ইদ্রিস এলবার সাথে হেড অব স্টেট এবং দ্য ব্লাফ চলচ্চিত্রেও তাঁকে দেখা যাবে, যেখানে তিনি একজন মহিলা জলদস্যুর চরিত্রে অভিনয় করবেন।

এফএটি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন