মুম্বাইয়ে কে-পপ তারকাদের পারফরম্যান্সে মাতোয়ারা ভক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮
মুম্বাই শহর শনিবার (১৪ ডিসেম্বর) কে-টাউন ফেস্টিভ্যালের মাধ্যমে ‘কে-পপ জ্বরে’ আক্রান্ত হয়েছিল। বিআই, ব্যামবাম, চেন, এবং জিয়ামিনের মতো জনপ্রিয় কে-পপ তারকাদের অবিস্মরণীয় পারফরম্যান্সে ভক্তরা মুগ্ধ হন।
বিশেষ করে, র্যাপার B.I-এর পারফরম্যান্স রাতের অন্যতম আলোচিত অংশে পরিণত হয়। একটি ভাইরাল হওয়া ভিডিওতে, বিআই’র অভিষেক মঞ্চ পরিবেশনা দর্শকদের উচ্ছ্বসিত করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে একটি ফ্যান পেজ লিখেছে, ‘B.I তার পারফরম্যান্স দিয়ে ভারতে শক্তি আনছেন। আপনি শোতে ছিলেন? আমাদের জানান।’
ফেস্টিভ্যাল শুরুর আগে, এই চার তারকাকে মুম্বাই বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়। ভক্তরা তাদের স্বাগত জানাতে বিশাল ভিড় জমায়। তারা যখন মুম্বাইয়ে পৌঁছান, তখন ভক্তদের চিৎকারে বিমানবন্দর মুখরিত হয়ে ওঠে। পরে NESCO প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত কে-টাউন ফেস্টিভ্যালে, তারা তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখে ভক্তদের মন জয় করেন।
এই বছরের শুরুতে কে-টাউন ফেস্টিভ্যালের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে বিআই, ব্যামবাম, চেন এবং জিয়ামিনের অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছিল, যা ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছিল।
এই তারকাদের নিয়ে ইভেন্টটি হয়ে ওঠে এক রাতের ম্যাজিক, যেখানে চেন ও জিয়ামিন তাদের শক্তিশালী কণ্ঠ দিয়ে দর্শকদের মোহিত করেন, ব্যামবাম তার অনন্য স্টাইল এবং চমৎকার পারফরম্যান্সে মুগ্ধ করেন, এবং B.I তার শৈল্পিক দক্ষতা দিয়ে পুরো মঞ্চকে কাঁপিয়ে দেন।
কে-টাউন ফেস্টিভ্যালটি মুম্বাইয়ের গোরেগাঁওয়ে নেসকো এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ভক্ত একত্রিত হয়ে কে-পপের প্রতি তাদের ভালোবাসা এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
এফএটি/এমজে

