Logo

বিনোদন

ওস্তাদ জাকির হোসেন মারা যাননি : পরিবার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২৩:০২

অ
ওস্তাদ জাকির হোসেন মারা যাননি : পরিবার

ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তার ম্যানেজার নির্মলা বাচানী বলেন, দুই সপ্তাহ ধরে তিনি সানফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি।’

ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন বলে বলে রোববার (১৫ ডিসেম্বর) ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভিসহ আরও বেশ কিছু ভারতীয় গণমাধ্যম খবরটি প্রচার করে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশের কথাও জানানো হয়।

পরে আমির আউলিয়া নামের একজন এক্সে এক পোস্টে বলেছেন, তিনি জাকির হোসেনের ভাতিজা। জাকির হোসেন মারা যাননি। চাচার শারীরিক সুস্থতার জন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।

জাকির হোসেনকে ঘিরে প্রচারিত ভুল তথ্য সরিয়ে দেওয়া আহ্বান জানিয়ে আমির আউলিয়া বলেন, তিনি সঙ্কটাপন্ন অবস্থায় আছেন। বিশ্বব্যাপী তার যেসব ভক্ত–অনুরাগী আছেন, সবার কাছে তার জন্য দোয়া চাই।

জাকির হোসেন ১৯৫১ সালের ৯ মার্চে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। জাকির হোসেনের বাবা ওস্তাদ আল্লারাখা খানও একজন প্রখ্যাত তবলাবাদক ছিলেন। জাকির হোসেন শৈশব থেকেই তবলা বাজানোয় দক্ষতা অর্জন করেন।

ভারতীয় ক্লাসিক্যাল সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

নিউইয়র্কে থাকা অবস্থায় ইংলিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিনকে নিয়ে ব্যান্ডদল 'শক্তি' প্রতিষ্ঠা করেন জাকির হোসেন। ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সংগীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছেন প্রখ্যাত আইরিশ গায়ক ভ্যান মরিসন ও ব্রিটিশ মিউজিক গ্রুপ 'লন্ডন স্ট্রিং কোয়ার্টলেট'।

ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন