Logo

বিনোদন

বিজয় দিবসে তারকারা যা বললেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:১১

অ
বিজয় দিবসে তারকারা যা বললেন

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি ছিনিয়ে এনেছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত এ বিজয়কে জাতি আজও গভীর শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে উদ্‌যাপন করে। তবে এবারের বিজয় উদ্‌যাপনটা অন্যরকম। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের এ বছর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ফ্যাসিবাদমুক্ত দেশে এবার চলছে বিজয় দিবস উদযাপন।

বিজয় দিবস উপলক্ষে দেশের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তাদের পোস্টে উঠে এসেছে দেশের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।

সংগীতশিল্পী আসিফ আকবর তার পোস্টে লিখেছেন, ‘সালাম বাংলাদেশ। সব বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ভালোবাসা অবিরাম।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ভেরিফায়েড পেজে বলেন, ‘আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

অভিনেত্রী শবনম ফারিয়া বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজ সেই দিন, ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এ তোপধ্বনি মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি সম্মান জানাতে পরিচালিত হয়।

সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয়।

এফএটি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন