Logo

বিনোদন

আশীর্বাদ সারলেন আলোচিত জুটি শ্বেতা-রুবেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:০৫

অ
আশীর্বাদ সারলেন আলোচিত জুটি শ্বেতা-রুবেল

টলিপাড়ায় বিয়ের সানাই বাজছে শীঘ্রই। জনপ্রিয় তারকাজুটি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস জানুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন। এবারে আশীর্বাদ সারলেন তারা। রোববার (১৫ ডিসেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে রীতি মেনে অনুষ্ঠিত হয় তাদের আশীর্বাদ অনুষ্ঠান।

আশীর্বাদের অনুষ্ঠানে একই রঙের পোশাকে উপস্থিত ছিলেন শ্বেতা ও রুবেল। সোনালি বুটি দেওয়া নীল সিল্কের শাড়ির সাথে গোলাপি ব্লাউজ এবং সোনার গহনায় সেজে উঠেছিলেন শ্বেতা। হবু বর রুবেল পরেছিলেন নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা।

পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আশীর্বাদ সারেন তারা। শ্বেতা তাদের আশীর্বাদের মুহূর্তের ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘পরিবারের আশীর্বাদ নিয়ে শুরু হলো নতুন জীবনের প্রথম পদক্ষেপ।’

ভক্তরা তাদের শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দেন।শ্বেতা ও রুবেলের প্রেমকাহিনি ২০২০ সালে শুরু হয়। তখন তারা ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে একসঙ্গে কাজ করেন। বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হওয়া এই সম্পর্ক টালিপাড়ার অন্যতম আলোচিত বিষয়।

শোনা যাচ্ছে, ২০২৫ সালের ১৯ জানুয়ারি শ্বেতা ও রুবেল সাতপাকে বাঁধা পড়বেন। তাদের বিয়ে নিয়ে ইতিমধ্যেই ভক্তদের  মাঝে কৌতুহল তুঙ্গে।

এফএটি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন