ছবিঃ সংগৃহীত
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছিল , বলিউড অভিনেত্রী কৃতি স্যানন যুক্তরাজ্য-ভিত্তিক উদ্যোক্তা কবীর বাহিয়ার প্রেমে মজেছেন। সম্প্রতি কবীরের এক আত্মীয়ের বিয়েতে কৃতির উপস্থিতি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
বিয়ের অনুষ্ঠানে ভারতীয় পোশাকে কৃতিকে স্টাইলিশ ও আকর্ষণীয় লাগছিল, যা সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।যদিও কৃতি ও কবীর কেউই তাঁদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে তাদের ঘনিষ্ঠতা নিয়ে শহরে আলোচনা চলছে।
কৃতির এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল কবীরকে ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময়, যেখানে তিনি একটি বিশেষ বার্তা ও একটি লাল হার্ট ইমোজি শেয়ার করেছিলেন।
এদিকে, কৃতি স্যানন তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে কর্মজীবনেই মনোযোগ দিয়েছেন। সম্প্রতি, ‘মিমি’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও জিতেছেন। তাঁকে সর্বশেষ দেখা গেছে 'দো পাত্তি' ছবিতে, যা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
এফএটি

