Logo

বিনোদন

আহত কিশোরের চিকিৎসার দায়ভার নেবেন আল্লু আর্জুন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯

অ
আহত কিশোরের চিকিৎসার দায়ভার নেবেন আল্লু আর্জুন

ছবিঃ সংগৃহীত

 ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু এবং তার ছেলের গুরুতর আহত হওয়ার  ঘটনার পর জামিনে মুক্তি পেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সমবেদনা জানিয়েছেন আল্লু আর্জুন। 

রবিবার (১৫ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘আইনি পদক্ষেপের কারণে দুর্গত পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে পারছি না, তবে আমার মন তাদের সাথেই আছে। যে ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। আহত কিশোরের দ্রুত আরোগ্য কামনা করছি এবং পরিবারের বাকি সদস্যদের পাশে আছি।’

ঘটনার সূত্রপাত হয় (৪ ডিসেম্বর) ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারের দিন। সিনেমা হলে আল্লু আর্জুনের উপস্থিতি দেখতে ভিড় জমায় অসংখ্য ভক্ত। দর্শকদের মধ্যে ছিলেন রেবতী ও তাঁর ছেলে শ্রী তেজ। ভক্তদের অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি শুরু হয়, যার ফলে পদপিষ্ট হয়ে রেবতীর মৃত্যু হয় এবং তাঁর ছেলে গুরুতর আহত হন। 

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন জানিয়েছেন, প্রয়োজনে আহত কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভার তিনি গ্রহণ করবেন।  

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন