Logo

বিনোদন

দুর্ঘটনায় ‘ইয়া আলী’ খ্যাত ভারতীয় গায়ক জুবিন মারা গেছেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪

দুর্ঘটনায় ‘ইয়া আলী’ খ্যাত ভারতীয় গায়ক জুবিন মারা গেছেন

ছবি : ইন্ডিয়া টুডে

‘ইয়া আলী’ গান খ্যাত জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গার্গ এক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে স্কুবা ডাইভিং করতে গিয়ে এক দুর্ঘটনায় মারা যান তিনি। খবর এনডিটিভির

এর আগে সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন জুবিন। শুক্রবারই এ ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল তার।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও জুবিন গার্গকে বাঁচানো সম্ভব হয়নি। শিল্পীর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে ভারতের শোবিজ অঙ্গন। দুঃখপ্রকাশ করেছেন ভারতীয় সংগীতপরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, জুবিন ১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯২ সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর বদলে যায় জুবিনের জীবন ।

এর পর ১৯৯২ সালে আসামীয়া অ্যালবাম ‘অনামিকা’ মুক্তির মাধ্যমে জুবিন পেশাদার সংগীত জীবন শুরু হয়। ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলী’ গানে কণ্ঠ দিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেন এ শিল্পী।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন