Logo

বিনোদন

রাজ রিপার দায়িত্ব নিলেন বারিশ হক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৬

সম্প্রতি মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নবাগত চিত্রনায়িকা রাজ রিপা। ক্যারিয়ারের শুরুতেই এমন ঘোষণায় অবাক হয়েছিলেন অনেকেই।

রাজ রিপা মিডিয়ার নানা অনিয়ম নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন, সর্বশেষ ফেসবুকে দেওয়া মিডিয়া ছাড়ার ঘোষণাতেও পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। দীর্ঘদিন হাতে কাজ না থাকায় কিছুটা হতাশাগ্রস্তও ছিলেন এই নবাগত নায়িকা।  এমন সংকটময় মুহূর্তে রাজ রিপার পাশে ছায়া হয়ে দাঁড়ালেন মডেল   ব্রান্ড প্রমোটর বারিশ হক।

ফলে রাজ রিপার মিডিয়া ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক দিন পরেই তাকে দেখা গেল একটি বিউটি সেলুনের রিব্যান্ডিং অনুষ্ঠানে।

তাহলে কি মিডিয়া ছাড়ছেন না রাজরিপা? সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে রাজ রিপা জানিয়েছেন মিডিয়া ছাড়ার ঘোষণা দেওয়ার পরে রাজ রিপার পাশে দাঁড়িয়েছেন মডেল ব্রান্ড প্রমোটর বারিশ হক, তিনি রাজ রিপার দায়িত্ব নিয়েছেন বলে জানান।

মূলত আর্থিকভাবে স্বাবলম্বী হতেই এখন থেকে নিয়মিত ব্রান্ড প্রমোটরের কাজ করবেন বলে জানিয়েছেন রাজ রিপা।

এদিকে  বারিশ হক ইন্ডাস্ট্রির মানুষের কাছে রাজ রিপাকে নিয়ে কাজ করার অনুরোধ জানান। রাজ রিপাও বারিশ হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

২০১৮ সালে মুক্তি পাওয়া দহন সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন রাজ রিপা। সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্রময়না মুক্তির অপক্ষোয় রয়েছে, রাজ রিপা অভিনীত চলচ্চিত্রমুক্তি ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। 

এসএসকে/টিএইচ/এএইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন