Logo

বিনোদন

ফেসবুকে সেরা দশ নায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৩

নায়কদের তুলনায় ফেসবুকে নায়িকারা অনেক বেশি সরব— এটা এখন আর নতুন কিছু নয়! ভক্তদের সাথে পেশাগত খবরের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তও শেয়ার করেন তারা। আজ আমরা জানবো— দেশের শীর্ষ ১০ চিত্রনায়িকার ফেসবুক ফলোয়ার সংখ্যা কত…

তালিকার এক নম্বরে রয়েছেন পরীমনি। সিনেমায় যেমন তিনি আলোচনায়, ব্যক্তিজীবন নিয়েও তেমনি সরব। ফেসবুক ফলোয়ারের সংখ্যায় তিনি ঢালিউডে সবার শীর্ষে। বর্তমানে তার অনুসারির সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি!

২ নম্বরে পূর্ণিমা। ১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে বড় পর্দায় যাত্রা শুরু করেন, আর এখনও সমান জনপ্রিয়। সিনেমা, নাটক, উপস্থাপনা—সবখানেই সক্রিয়। ফেসবুকে তাঁর ফলোয়ার ৯৮ লাখ ছাড়িয়েছে।

৩ নম্বরে রয়েছেন অপু বিশ্বাস। ১৯ বছরের ক্যারিয়ারে প্রায় ১০০টি ছবিতে অভিনয় করেছেন, যার ৮০টিরও বেশি শাকিব খানের সাথে। এখন হাতে নতুন ছবি না থাকলেও ব্র্যান্ড প্রোমোশনে তুমুল ব্যস্ত। তার ফেসবুক ফলোয়ার ৯২ লাখের বেশি।

৪ নম্বরে নুসরাত ফারিয়া। উপস্থাপনা থেকে মডেলিং, তারপর চলচ্চিত্র—সব জায়গায়ই ছিলেন আলোচনায়। ‘বঙ্গবন্ধু’ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ফেসবুকে তার ফলোয়ার ৭১ লাখের বেশি।

৫ নম্বরে রয়েছেন বিদ্যা সিনহা মিম। ‘আমার আছে জল’ থেকে শুরু করে ‘পরাণ’ আর ‘দামাল’—সব জায়গায়ই নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। ফেসবুকে তার ফলোয়ার এখন ৬৫ লাখের বেশি।

৬ নম্বরে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি কলকাতা আর বলিউডের ছবিতেও কাজ করেছেন। ফেসবুকে জয়ার ফলোয়ার সংখ্যা ৫৭ লাখের বেশি।

৭ নম্বরে আছেন শবনম বুবলী। কেবিন ক্রু থেকে সংবাদপাঠক, তারপর বড় পর্দায় শাকিব খানের নায়িকা হয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। এখনো নিয়মিত কাজ করছেন সিনেমা আর ওটিটিতে। তার ফলোয়ার সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে।

৮ নম্বরে তরুণ প্রজন্মের প্রিয় মুখ পূজা চেরী। ‘নূরজাহান’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু, আর ‘গলুই’তে শাকিব খানের বিপরীতে অভিনয় করে হন আলোচনার কেন্দ্রবিন্দু। ফেসবুকে তার ফলোয়ার ৩৬ লাখের বেশি।

৯ নম্বরে রয়েছেন ইয়ামিন হক ববি। বহু ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে আছেন অস্ট্রেলিয়ায়, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। তার ফেসবুক পেজে ফলোয়ার আছেন ২৬ লাখের বেশি।

১০ নম্বরে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ আর ‘দাগি’ দিয়ে পেয়েছেন সুপারহিট তকমা। সিনেমা আর ওটিটি—দুই মাধ্যমেই সমান ব্যস্ত। এক সময় ফেসবুকে ২৫ লাখ ফলোয়ার থাকলেও পেজ বন্ধ করে দিয়েছেন। এখন তার ব্যক্তিগত আইডিতে ফলোয়ার আছে সাড়ে তিন লাখ।

এসএসকে/এমএমআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন