Logo

বিনোদন

হাসপাতালে ভর্তি দেলোয়ার জাহান ঝন্টু, অস্ত্রোপচার সফল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৪

হাসপাতালে ভর্তি দেলোয়ার জাহান ঝন্টু,  অস্ত্রোপচার সফল

বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু চোখের সমস্যায় ভুগে গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তার চোখে ছানি অপারেশন করা হয়েছে।

নিজেই অপারেশনের খবর নিশ্চিত করে ঝন্টু বলেন, ‘আজ সকালে ইসলামিয়া চক্ষু হাসপাতালে আমার চোখের ছানি অপারেশন হয়েছে। আমি এখন মোটামুটি ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

গত কয়েক মাস ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন এই গুণী নির্মাতা। অবশেষে চিকিৎসকের পরামর্শে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং তা সফলভাবে শেষ হয়েছে বলেই জানিয়েছেন তিনি।

চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় দেলোয়ার জাহান ঝন্টু। এখন পর্যন্ত তিনি ৮৮টি চলচ্চিত্র পরিচালনা করেছেন— যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একক পরিচালকের সর্বাধিক সিনেমা নির্মাণের রেকর্ড। শুধু তাই নয়, তিনি ৩৫০টিরও বেশি চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন