Logo

বিনোদন

সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ রনী

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১

সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ রনী

উদীয়মান সংগীতশিল্পী ইমতিয়াজ রনী প্রথমবার অভিনয় করছেন ওয়েবফিল্মে। ২৩ সেপ্টেম্বর বঙ্গ ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে সৈয়দ সাহিল পরিচালিত ওয়েব ফিল্ম দাবাঘর, যেখানে রনীকে দেখা যাবে একটি নেতিবাচক চরিত্রে।

ফিল্মে রনী অভিনয় করেছেন এক ধনাঢ্য ব্যবসায়ীর বিশ্বস্ত পরিচালক হিসেবে, যিনি ফ্রান্স থেকে ব্যবসায়ীর বৈধ আড়ালের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করেন। প্রথমবার অভিনয় করে তিনি নির্মাতা এবং সহশিল্পীদের মন জয় করেছেন। ওয়েবফিল্মে স্বাধীন খসরু ও অন্যান্য বাংলাদেশী ও ফরাসী অভিনেতারা অংশ নিয়েছেন।

ঢাকাবাসী এই প্রতিভাবান তরুণ বর্তমানে ফ্রান্সের প্যারিসে বসবাস করছেন। সংগীতেই তার মূল ভালোবাসা। তিনি ফরাসি ব্যান্ড ফ্রন্টিয়ার-এর বেইজিস্ট ও সেকেন্ড ভোকালিস্ট হিসেবে নিয়মিত কাজ করছেন। প্রবাসে থেকেও বাংলা সঙ্গীতে তার অবদান রয়েছে; তার লেখা ও সুর করা গানগুলো গেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সীসহ অন্যান্য শিল্পী।

রনী দাবাঘর ওয়েবফিল্মে টাইটেল সং লিখেছেন, গেয়েছেন এবং সুরও করেছেন। সংগীতায়োজন করেছেন নাসিফ হোসেন নিপু। এর আগে শর্টফিল্ম ঘুমন্ত বিবেক এবং মিউজিক ভিডিও মুক্তি-তে কাজের অভিজ্ঞতা তার অভিনয়ে আত্মবিশ্বাস জোগায়।

সংগীতশিল্পী থেকে অভিনয়ে রনীর এই যাত্রা তার শিল্পীজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।

আদিল হোসেন তপু/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন