বারী, অনিম ও পারভেজের যৌথ প্রয়াস ‘কথা রাখলা না’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬
ছবি : বাংলাদেশের খবর
দেশের সংগীতপ্রেমীদের জন্য এসেছে নতুন গান ‘কথা রাখলা না’। গানটি গীতিকবি সাইফুল বারী, সুরকার ও সংগীত পরিচালক অনিম খান এবং কণ্ঠশিল্পী পারভেজ খান–এর যৌথ প্রয়াসে তৈরি। গানটি ইতোমধ্যেই ইউটিউব ও অন্যান্য অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে।
গানটিতে ম্যান্ডোলিনে সুর তুলেছেন রাজীব ঘোষ এবং বাঁশিতে সঙ্গ দিয়েছেন সোহাগ আহমেদ। ভিডিও পরিচালনা করেছেন মোবারক হোসেন, এবং প্রযোজক হিসেবে আছেন হাসনাত মিলন।
গীতিকবি সাইফুল বারী বলেন, গানটি আমার আবেগের প্রতিফলন। আশা করি শ্রোতারা কথাগুলোতে নিজেদের খুঁজে পাবেন। এটি শোনার মাধ্যমে তারা নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন।
সুরকার অনিম খান বলেন, গানটিতে আবেগ ও সুরের সমন্বয় করেছি। শ্রোতারা নতুন কিছু অনুভব করবেন এবং গানটি তাদের হৃদয়ে জায়গা করে নেবে।
কণ্ঠশিল্পী পারভেজ খান বলেন, গানটি গাইতে গিয়ে আমি অনুভব করেছি, এটি শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে। ইতোমধ্যেই প্রতিক্রিয়া আমাকে আনন্দ দিয়েছে।
- এনআর/এমআই

