Logo

বিনোদন

জনের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন বিপাশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০০

অ
জনের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন বিপাশা

বলিউডের একসময়ের চর্চিত জুটি, বিপাশা বসু ও জন আব্রাহাম। তাদের রসায়নের জন্য বহুবার শিরোনামে এসেছেন তারা। ‘জিসম’ ছবিতে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন বিপাশা ও জন, কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে যায়।

বিচ্ছেদের কারণ দেখিয়ে জন জানিয়েছিলেন যে তিনি বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না, আর বিপাশা ইঙ্গিত দিয়েছেন সম্পর্কের মূল ভিত্তি, অর্থাৎ বিশ্বাসের ভিত নড়বড়ে হয়ে গিয়েছিল।

বিচ্ছেদের পর বিপাশা এক সাক্ষাৎকারে জানান, সম্পর্কটি মোটেও বন্ধুত্বপূর্ণভাবে শেষ হয়নি এবং সেই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

আফসোস জানিয়ে বিপাশা বলেন, সম্পর্কের জন্য তিনি অনেক ত্যাগ করেছিলেন, তবে শেষে নিজেকে বোকা মনে হয়েছিল।জনের সঙ্গে বিচ্ছেদ তার জন্য খুবই কষ্টকর ছিল। তিনি আরও যোগ করেন, প্রাক্তন যদি অসম্মানজনক আচরণ করেন, তবে বন্ধুত্ব বজায় রাখা সম্ভব নয়।

বর্তমানে বিপাশা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন এবং তাদের এক ফুটফুটে কন্যাসন্তান রয়েছে , যার নাম দেবী। অন্যদিকে জন ২০১৪ সালে প্রিয়া রুঞ্চালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 


এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন