Logo

বিনোদন

শারদীয় উৎসবের খুশিতে, দুরন্ত টিভি জমবে নাটক-হাসিতে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯

শারদীয় উৎসবের খুশিতে, দুরন্ত টিভি জমবে নাটক-হাসিতে

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুরন্ত টেলিভিশন সাজিয়েছে নানা আয়োজন। নাটক, আড্ডা, রান্না ও নৃত্যনাট্যের ভিন্নধর্মী পরিবেশনায় মুখর থাকবে শিশু-কিশোরদের প্রিয় এই চ্যানেল। অষ্টমী, নবমী ও দশমীর প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সম্প্রচারিত হবে বিশেষ নাটক ও অনুষ্ঠান।

বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’

ডাক্তার সফদার চৌধুরী এবং তার বাড়ির শিশুদের নিয়ে দুর্গাপূজার আনন্দঘন আয়োজনকে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন শিশুশিল্পী কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, রাঈদা ঋ জুনি, কাওসার বিন মামুনসহ আবুল হায়াত, শাহানাজ খুশী প্রমুখ। নাটকটি প্রচার হবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর প্রতিদিন সকাল ১১টা ৩০ মিনিট ও রাত ৮টায়।

রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’

শিশুদের সঙ্গে তাদের মা বা বাবাকে নিয়ে পূজার বিশেষ খাবার রান্নার আনন্দমেলা দেখা যাবে এই আয়োজনে। আমিনা নওশিন রাইসার পরিচালনায় এবং রন্ধনশিল্পী আফিফা আখতার লিটার সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন দুপুর ১টা ও রাত ৯টায়।


‘শারদীয় আড্ডা’ ও ‘মঙ্গলালোকে’

শিশুদের সঙ্গে তাদের দিদার গল্প-আড্ডায় একালের ও সেকালের পূজার গল্প শোনা যাবে ‘শারদীয় আড্ডা’তে। এতে অংশ নিয়েছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি দেখা যাবে অষ্টমীতে সকাল ১০টায়।

অন্যদিকে, পূজার আমেজে নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’ প্রচার হবে ১ অক্টোবর সকাল ১০টায়। এতে নৃত্য পরিবেশন করবেন সংগঠন ‘কল্পতরু’র শিল্পীরা।


‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’

জনপ্রিয় অনুষ্ঠানটির বিশেষ পূজা পর্বে গান পরিবেশন করবেন দেবলীনা সুর, চম্পা বণিক ও আবিদা সুলতানা। সম্প্রচারিত হবে ২ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।


বিশেষ আড্ডা ‘শুভ বিজয়া’

বিজয়া দশমীতে ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও শিশু শিল্পীদের সঙ্গে গল্প-আড্ডায় সাজানো হয়েছে ‘শুভ বিজয়া’। অনুষ্ঠানটি দেখা যাবে ২ অক্টোবর সকাল ১০টায়।


শিশু-কিশোরদের জন্য বৈচিত্র্যময় এই অনুষ্ঠানমালা দুর্গোৎসবকে আরও আনন্দময় করে তুলবে বলে আশা করছে দুরন্ত টেলিভিশন।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন