বাংলাদেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আই আজ ২৭ বছরে পদার্পণ করেছে। দেশের গণমাধ্যমের ইতিহাসে মাইলফলক হয়ে ওঠা এই চ্যানেল যাত্রা শুরু করে ১৯৯৯ সালের ১ অক্টোবর।
এবারের জন্মদিনে চ্যানেল প্রাঙ্গণে কোনো জমকালো আয়োজন না থাকলেও পর্দাজুড়ে ছিল বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
১ অক্টোবরের প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন— চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক মুকিত মজুমদার বাবু, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, এছাড়া আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই পরিবারের সদস্যরা।
চ্যানেল আই প্রতিষ্ঠালগ্ন থেকেই সংবাদ, বিনোদন, নাটক, সঙ্গীত, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। দুই যুগ পেরিয়ে এবার চ্যানেলটি ২৭ বছরে পা রাখল।
ডিআর/এসএসকে

