পূজায় তারকা
নীল শাড়ি-মনোমুগ্ধকর সাজে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন জয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৯:৪১
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নীল শাড়ি ও মনোমুগ্ধকর সাজে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সবাইকে বিজয়া দশমীর প্রাণঢালা শুভেচ্ছা: এই উৎসবের আলো ছড়িয়ে দিক আনন্দ, শান্তি আর সাফল্য। সবার জীবন হোক হাসিখুশি, সুস্থ আর অনুপ্রেরণায় ভরা। সবার স্বপ্ন পূরণের পথে বিজয় আসুক প্রতিদিন।’
ছবিটি প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায় তার ফেসবুক টাইমলাইন।

উল্লেখ্য, দুর্গাপূজা শেষে আজ (বৃহস্পতিবার) পালিত হচ্ছে বিজয়া দশমী। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি হলো দেবী দুর্গাকে বিদায় জানানোর দিন। আর এ উপলক্ষে শুভেচ্ছা জানাতেই জয়া আহসানের এই পোস্ট।
সম্প্রতি তিনি কলকাতা থেকে ফিরেছেন দেশে। ওদিকে গত ১৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জয়া অভিনীত চলচ্চিত্র ‘ফেরেশতে’। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের এই ছবিতে জয়ার বিপরীতে আছেন সুমন ফারুক।
ডিআর/এসএসকে

