Logo

বিনোদন

অনেকটা নিরবেই মুক্তি পেল দুই সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৫:০৮

অনেকটা নিরবেই মুক্তি পেল দুই সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে প্রচারণার বাড়তি জৌলুস ছাড়াই মুক্তি পেয়েছে দুটি নতুন ছবি— সুজন বড়ুয়ার ‘বান্ধব’ এবং নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’।

সুজন বড়ুয়ার পরিচালনায় ‘বান্ধব’ দেখা যাচ্ছে ঢাকার লায়ন সিনেমাস ও উত্তরা ম্যাজিক মুভি থিয়েটারে। পাশাপাশি ঢাকার বাইরে আরও চারটি হলে চলছে ছবিটি।

ছবির কাহিনি ঘুরে দাঁড়িয়েছে জন্মপরিচয়হীন এক শিশু পরীকে ঘিরে। ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া এ মেয়েটিকে আশ্রয় দেয় একটি পরিবার। তার বেড়ে ওঠা, প্রেম, সংসার, সংগ্রাম আর জীবনের উত্থান-পতনের গল্প নিয়েই এগিয়েছে ছবির কাহিনি। এতে অভিনয় করেছেন মৌ খান, গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ আরও অনেকে।

পরিচালক সুজন বড়ুয়ার ভাষায়, ‘আমরা কোনো প্রতিযোগিতায় নামতে চাইনি, শুধু দর্শকদের জন্য একটি জীবনবোধের গল্প বলতে চেয়েছি।’

অন্যদিকে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি পেয়েছে দেশের মোট ১১টি প্রেক্ষাগৃহে। এর মধ্যে পাঁচটি মাল্টিপ্লেক্স— ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, গ্রান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স ও আনন্দ সিনেপ্লেক্সে চলছে ছবিটি।

ট্রাভেল-রোমান্স ও কমেডি ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল, শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল এবং নির্মাতা নিজে নাসিম সাহনিক।

গল্প শুরু হয় কয়েকজন ব্যাচেলরের কুয়াকাটা ভ্রমণ দিয়ে। ছুটি কাটানোর সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় প্রেম, রোমাঞ্চ আর রহস্যের ভিন্ন মোড়ে। সন্ত্রাসীদের আক্রমণ ও বাঁচার সংগ্রাম যোগ হয় উত্তেজনায়।

পরিচালক নাসিম সাহনিক বলেন, ‘আমরা চাইছিলাম দর্শকরা বিনোদনের পাশাপাশি ভ্রমণের আবহটাও উপভোগ করুক। পাহাড়, সমুদ্র আর বন্ধুত্বের গল্পে সিনেমাটি দর্শকদের ভিন্ন স্বাদ দেবে।’


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর