দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা এফ আই মানিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ৭ম তলার ৭১৭ নম্বর কক্ষে চিকিৎসাধীন আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলে তার হার্নিয়ার অপারেশন হওয়ার কথা রয়েছে। এজন্য জরুরি ভিত্তিতে রক্ত চেয়ে পোস্টও দিয়েছিল তার কাছের মানুষেরা।
এফ আই মানিক বাংলাদেশের চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ নাম। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে প্রথমবারের মতো হিট নায়কের তকমা পান শাকিব খান। পরবর্তীতে অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা নির্মাণ করে তিনি ঢালিউডে নিজের অবস্থান পোক্ত করেন।
চলচ্চিত্র পরিবারের অনেকেই নির্মাতার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ডিআর/এসএসকে

