Logo

বিনোদন

যে কারণে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চান মারিয়া কিসপট্টা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ২১:৫০

যে কারণে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চান মারিয়া কিসপট্টা

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রাজনৈতিক মতামত জানিয়ে বেশ আলোচনায় এসেছেন মডেল মারিয়া ক্রিসপট্টা। অনেকেই মনে করেন এই মডেল আওয়ামী ঘরানার। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনির তোপের মুখেও পড়েছিলেন এই র‌্যাম্পকন্যা।  

এদিকে শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি সত্যিই মন থেকে চাই জামাত ক্ষমতায় আসুক! কারণ আবেগের ভাণ্ডার, সবজান্তা সমশের জেন-জি’কে শিক্ষা দেবার এর থেকে ভালো অন্য কোনো উপায় আর নেই।’


তার এই বক্তব্য প্রকাশের পর মুহূর্তেই সেটি নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ তার সঙ্গে একমত হয়েছেন। সমালোচনার পাশাপাশি সমর্থনেরও ঝড় উঠেছে মন্তব্যের ঘরে।

মারিয়া ক্রিসপট্টা বাংলাদেশের ফ্যাশন জগতে পরিচিত একটি নাম। বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট ও ক্যাটওয়াকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। তবে সরাসরি রাজনৈতিক ইস্যুতে আগে তাকে দেখা না গেলেও ইদানীং রাজনৈতিক বক্তব্য প্রকাশ করেও আলোচনা-সমালোচনার শিকার হচ্ছেন তিনি।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন