Logo

বিনোদন

বয়াতি’র ঘুমহীন মানুষের গল্পে ওমর মালিক-রুনা খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:১৮

বয়াতি’র ঘুমহীন মানুষের গল্পে ওমর মালিক-রুনা খান

ঘুম, শান্তির ঘুম এর জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে কিন্তু বিভিন্ন কারণে মানুষ ঘুমাতে পারে না। ফলে বিভিন্ন মানুষিক ও শারীরিক সমস্যা তৈরি হয় এবং জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এরকম একজন ঘুমহীন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’ (Sweet Sleep)। 

এই ঘুমহীন মানুষের চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। এছাড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রুনা খান, মোঃ ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত,আশিক সরকার ও কাকন চৌধুরী। 

অভিনেতা ওমর মালিক বলেন, ‘নির্মাতা বয়াতির সাথে দীর্ঘদিনের পরিচয়, তার কাজ আমি পছন্দ করি। একসাথে কাজ হয় হয় করে আর হয়ে ওঠেনি।  কিন্তু নিদ্রাসুর এর গল্প আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে সকল প্রতিকূলতা মোকাবিলা করে কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আশা করছি দেশ ও দেশের বাহিরের বিভিন্ন চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের মন জয় করবে নিদ্রাসুর।’

জাহাঙ্গীর হোসেন আপনের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘নয়া মানুষ’ দিয়ে আলোচনায় আশা নির্মাতা সোহেল রানা বয়াতি। শুটিং করেছেন প্রায় ২ মাস আগে।

চলচ্চিত্রটি নিয়ে বয়াতি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ করা আমার মূল লক্ষ্য। আমার ক্যারিয়ার শুরু হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ দিয়ে। দীর্ঘদিন পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বেশ আনন্দ পেয়েছি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখতে চাই। মানুষের গল্প তুলে ধরতে চাই।’

পরিচালক আরও জানান, প্রযোজনা প্রতিষ্ঠান সেন্সর ও  অনান্য  আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। চলচ্চিত্র উৎসবগুলোতে ঘোরাঘুরি শেষ করে ভালো দিনক্ষণ দেখে দর্শকের উদ্দেশে উন্মোচন করা হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন