Logo

বিনোদন

শবনম ফারিয়ার আবেদনময়ী ছবি পোস্ট, নেটিজেনদের কটাক্ষ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২৩:১৩

শবনম ফারিয়ার আবেদনময়ী ছবি পোস্ট, নেটিজেনদের কটাক্ষ

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। সম্প্রতি তিনি শ্রীলঙ্কার গলে শহরের বিখ্যাত ডাচ ফোর্টে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।
ছবিতে দেখা যায়— রাতের আলোয় ঝলমলে রাস্তার পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন ফারিয়া। পরনে কালো টি-শার্ট, হালকা রঙের শর্টস আর ছোট হলুদ ব্যাগ। ছবিটি প্রকাশের মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেটি ভাইরাল হয়ে পড়ে, আর ভরে যায় প্রশংসা ও কটাক্ষে।
মাত্র ১৮ মিনিটে ছবিটিতে ৭ হাজারের বেশি রিয়েকশন ও সহস্রাধিক মন্তব্য জমা পড়ে। অনেকেই ফারিয়ার আত্মবিশ্বাস ও ভ্রমণ-পোশাকের প্রশংসা করলেও, কিছু নেটিজেন করেছেন নেতিবাচক মন্তব্য।
একজন মন্তব্য করেছেন, “বিয়ের পর অনেক উন্নতি হয়েছে।”
আরেকজন লিখেছেন, “হাফ প্যান্টে কখনোই সৌন্দর্য কমে না।”
আরও একজনের কটাক্ষ, “বুকের চাঁদপুর নিচ্ছে সদর ঘাট, লাভ নাই, ডেইট শেষ।”
তবে অনেকেই এসব কটাক্ষের বিরোধিতা করে লিখেছেন, “একজন নারী নিজের মতো পোশাক পরলে সেটি নিয়ে মন্তব্য করা অনুচিত” — এমন মন্তব্যও দেখা গেছে পোস্টে।

সমালোচনার মাঝেও শবনম ফারিয়ার পোস্ট ঘিরে আগ্রহ কমেনি। ছবিটি ইতোমধ্যে হাজারো ভক্তের প্রোফাইলে ছড়িয়ে পড়েছে। কেউ প্রশংসায় বলছেন, “এই হাসিই তার আসল শক্তি”, আবার কেউ মনে করছেন, “এই অভিনেত্রী জানেন কীভাবে নিজের আত্মবিশ্বাস দিয়ে আলোচনায় থাকতে হয়।”
ফারিয়ার এই পোস্ট প্রমাণ করেছে— তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি এখনো আগের মতোই তুমুল জনপ্রিয়।

ডিআর/এস‌এসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন