Logo

বিনোদন

‘নায়কের বিছানায় যেতে বলেছিলেন প্রযোজক’ বিস্ফোরক অভিযোগ শ্যারনের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৭:২০

‘নায়কের বিছানায় যেতে বলেছিলেন প্রযোজক’ বিস্ফোরক অভিযোগ  শ্যারনের

হলিউডের গ্ল্যামার দুনিয়ায় তারকাদের চারপাশে যেমন ঝলমলে আলো, তেমনি আছে অন্ধকারের গল্পও। নব্বইয়ের দশকের সেক্স সিম্বল, জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন এবার সেই অন্ধকারেরই এক অধ্যায় উন্মোচন করলেন।

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে ৬৬ বছর বয়সী অভিনেত্রী জানালেন, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘সিলভার’-এর শুটিং চলাকালে এক প্রযোজক তাকে ভয়ঙ্কর প্রস্তাব দিয়েছিলেন।

শ্যারনের দাবি, ‘গডফাদার’-খ্যাত প্রযোজক রবার্ট ইভানস তাকে নিজের অফিসে ডেকে বলেন— সিনেমাটি সফল করতে হলে নায়ক বিলি বাল্ডউইন-এর সঙ্গে ঘনিষ্ঠ হতে হবে। এমন সম্পর্কই নাকি সিনেমার রোমাঞ্চ বাড়াবে এবং ছবিটিকে ‘হিট’ বানাবে।

কিন্তু শ্যারনের ভাষায়, ‘আমি কখনোই এমন শর্ত মানিনি। আমার কাজ আমার পরিশ্রমের ফলেই সাফল্য পাবে— কোনো অশালীন প্রস্তাবে নয়।’

প্রযোজক রবার্ট ইভানস ২০১৯ সালে মৃত্যুবরণ করেন। তার পরিবারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নায়ক বিলি বাল্ডউইন সামাজিক মাধ্যমে পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন।

শ্যারনের অভিযোগের পর তিনি লেখেন, ‘জানি না, কেন এত বছর পরও শ্যারন আমার নাম নিচ্ছেন। এখনও কি আমার প্রতি আকর্ষণ আছে, নাকি আমার সাফল্যে কষ্ট পাচ্ছেন?’ এমনকি অভিনেত্রী সম্পর্কে ‘ব্যক্তিগত তথ্য’ প্রকাশের হুমকিও দিয়েছেন তিনি।

‘বেসিক ইনস্টিংক্ট’ ও ‘ক্যাসিনো’-এর মতো চলচ্চিত্রে সাহসী চরিত্রে অভিনয় করে নব্বইয়ের দশকে হলিউডে নিজস্ব জায়গা গড়ে নিয়েছিলেন শ্যারন স্টোন। অভিনয়ের জন্য পেয়েছেন গোল্ডেন গ্লোব ও এমি অ্যাওয়ার্ড, আর ২০০৫ সালে ফরাসি সরকার তাকে শিল্প ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য অর্দ্র দে আর্ত এ দে লেত্র উপাধিতে ভূষিত করে।

ব্যক্তিগত জীবনে ২০০৪ সালে স্বামী রন ব্রনস্টেইন-এর সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই জীবন কাটাচ্ছেন এই আইকনিক তারকা।

অভিনয়ের জগতে সাহসী চরিত্রে দাপট দেখানো শ্যারন এবার বাস্তব জীবনেও নিজের কণ্ঠে তুলে আনলেন সেই সাহসেরই প্রতিধ্বনি— বললেন, ‘না মানে না।’ 


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন