যে কারণে জন্মদিনের চারদিন আগেই কেক কেটে চমকে দিলেন পরী মণি!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৭:৪৮
চিত্রনায়িকা পরী মণি সবসময়ই নিজের জন্মদিন উদযাপন করেন ধুমধাম করে। ২৪ অক্টোবর তার জন্মদিন হলেও এবার ঘটেছে অন্যরকম এক ঘটনা— চার দিন আগেই কেক কেটে ফেললেন তিনি! মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে বেশ কিছু ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন পরী মণি নিজেই।
সঙ্গে লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার জন্মদিন। গতকাল (২০ অক্টোবর) রাতেই সেলিব্রেট করে ফেলল অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’

কে এই অর্ক?
অভিনেত্রীর ভাষ্য, অর্ক একজন মেকআপ আর্টিস্ট। কাজের সূত্রেই তার সঙ্গে পরিচয়। দুজনের বাসা একই এলাকায়, আর একা থাকেন অর্ক। পরী জানান, ‘এক এলাকায় থাকায় মাঝে মাঝে খাবার-দাবার আদান-প্রদান হয় আমাদের। দিন দিন ও খুব আহ্লাদী হয়ে যায় আমার কাছে, ভাইয়ের মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারোমাস আমার কাছে।’
এইবার অর্কর আবদারেই পরী মণিকে আগেভাগে জন্মদিন উদযাপন করতে হয়। নিজের পোস্টে তিনি লেখেন, ‘গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা! আমি এতো খুশি হয়ে গেছি! আমি সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই।’
শেষে অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানান পরী মণি এবং লেখেন, ‘এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।’
পরীমণির পোস্টকরা ছবিগুলোতে দেখা যায়, জন্মদিনের কেক কাটার মুহূর্তে নির্মাতা চয়নিকা চৌধুরীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ছোটবেলা থেকেই নানা শামসুল হক গাজীর হাতেই জন্মদিনের কেক কাটতেন পরী মণি। কিন্তু নানা মারা যাওয়ার পর থেকে নিজের জন্মদিনের আয়োজন আর করেন না তিনি। বরং এখন ছেলে রাজ্যর জন্মদিনেই বড় আয়োজন করেন।
বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে পরী মণি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি। এছাড়াও তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামে নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসাইন।
ডিআর/এসএসকে

