Logo

বিনোদন

মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে সানা খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৬

অ
মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে সানা খান

ছবি: সংগৃহীত

সাবেক বলিউড অভিনেত্রী সানা খান, বর্তমানে সিনেমা জগৎ থেকে দূরে থাকলেও ইউটিউবিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি এক ভ্লগে মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে কথা বলার পর তিনি সমালোচনার মুখে পড়েছেন। সানা জানান, মা হওয়ার পর শরীরের নানা অসুস্থতা এবং ঘুমের অভাবে তিনি কষ্ট পাচ্ছেন। 

মাতৃত্বকালীন ডিপ্রেশনে ভুগলেও এটি নিয়ে খুব বেশি চিন্তিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সানা। আর তার এমন বক্তব্য নেটিজেনরা ভালোভাবে নেননি। এরপর থেকেই শুরু হয় সমালোচনা।

একজন মন্তব্য করেছেন, ‘ডিপ্রেশন থেকে বের হওয়া এত সহজ নয়।’ আরেকজন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিষণ্নতার সঙ্গে লড়াই করছি এবং তা সহজ নয়।’

নেটিজেনদের মতে, সানার মন্তব্য ছিল অপরিপক্ব এবং ডিপ্রেশনের জটিলতা সম্পর্কে সঠিক জ্ঞান ছাড়াই সানা তার মত প্রকাশ করেছে। আর এসব মন্তব্য থেকেই বোঝা যায়, ভ্লগে করা সানার এরূপ পরামর্শ তার ভক্তেরা ভালোভাবে নেননি। 

প্রসঙ্গত, ২০২০ সালে বলিউডকে বিদায় জানিয়ে সানা খান ইসলামের পথে নিজেকে সমর্পণ করেন এবং গুজরাটের ব্যবসায়ী মুফতি আনাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন