ছবি: সংগৃহীত
ভারতের ছত্তিশগড় রাজ্যে বিবাহিত নারীদের জন্য মাসে ১০০০ টাকার ভাতা প্রদান করে স্থানীয় সরকার, যার নাম ‘মাহতারি বন্দন যোজনা’। তবে অবাক করার মতো ঘটনা হলো, সেই ভাতার তালিকায় বলিউড তারকা সানি লিওনের নামও অন্তর্ভুক্ত ছিল!
সানি লিওন নিয়মিত মাসে ১০০০ টাকা ভাতা পেয়ে মোট ১০,০০০ টাকা তুলেছেন, এমনকি তার স্বামীর নামও ছিল জনি সিন্স!
এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক শোরগোল পড়ে যায়। তবে তদন্তে জানা যায়, এক যুবক প্রতারণার মাধ্যমে সানি লিওনের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে সরকারি ভাতা তুলে নিচ্ছিলেন। সেই প্রতারক যুবকের নাম বীরেন্দ্র যোশী, যাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় প্রশাসন সেই ভুয়া অ্যাকাউন্টটি জব্দ করেছে এবং সে অ্যাকাউন্টে জমা পড়া সকল টাকা সরকারের ঘরে ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এফএটি

