Logo

বিনোদন

লিভ টুগেদার নিয়ে মন্তব্যে স্বাগতাকে আইনি নোটিশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:০১

অ

লিভ টুগেদারকে উৎসাহিত করার অভিযোগে অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) মুহম্মদ আরিফুল খবির নামের এক ব্যক্তির পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী। নোটিশে বলা হয়েছে, প্রকাশ্যে ক্ষমা না চাইলে অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

নোটিশে উল্লেখ করা হয়, স্বাগতা তার এক সাক্ষাৎকারে লিভ টুগেদারের বিষয়ে স্বীকারোক্তি দেন এবং সমাজে এটি গ্রহণযোগ্য করার পক্ষে মত দেন। এতে মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করা হয়।  

নোটিশে আরও বলা হয়, "বিবাহ-পূর্ব সম্পর্ক ইসলাম ধর্মে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি (স্বাগতা) এই ধরনের কাজ নিজে করে তা অন্যদের উৎসাহিত করছেন, যা সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। এই বিবৃতি আমার মোয়াক্কেলের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।"  

নোটিশে সাত দিনের মধ্যে স্বাগতাকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।  

উল্লেখ্য, এক সাক্ষাৎকারে স্বাগতা বলেছিলেন, "আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি। আমাদের পরিবার এ বিষয়ে ইতিবাচক ছিল। সমাজও বিষয়টি মেনে নিয়েছে। আমি মনে করি, লিভ টুগেদার নরমালাইজ হবে, যেমন ডিভোর্স এখন স্বাভাবিক বিষয়।"  

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জিনাত সানু স্বাগতা।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন