Logo

বিনোদন

মুক্তি পেল সিকান্দার-এর টিজার, ভক্তদের মাঝে উত্তেজনার ঢেউ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:১৩

অ
মুক্তি পেল সিকান্দার-এর টিজার, ভক্তদের মাঝে উত্তেজনার ঢেউ

ছবি: সংগৃহীত

সালমান খানের আসন্ন সিনেমা সিকান্দার-এর বহু প্রতীক্ষিত টিজার শনিবার মুক্তি পেয়েছে। টিজারটিতে হাই-অকটেন অ্যাকশন, সালমানের ট্রেডমার্ক স্টাইল এবং দুর্দান্ত অভিনয়ে তার  ব্যক্তিত্ব ফুটে উঠেছে।

২৭ ডিসেম্বর সালমানের ৫৯তম জন্মদিনে টিজারটি প্রকাশ্যে আনার কথা থাকলেও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়েছিল। পরে নির্মাতারা ঘোষণা করেন, শনিবার বিকেল ৪:০৭ মিনিটে টিজারটি মুক্তি পাবে, যা ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। 

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’ সিনেমার পর আবারও সিকান্দারে একসাথে জুটি বেঁধেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও সালমান খান। বক্স-অফিসে ৩০০ কোটি রুপি আয় করেছিল সালমান খান অভিনীত কিক।এবারও সিকান্দারে রেকর্ড-ব্রেকিং সাফল্যের আশা করছেন ভক্তরা।

এ আর মুরুগাদোস পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিকান্দার-এ সালমানের পাশাপাশি রশ্মিকা মান্দান্না, সত্যরাজ, প্রতীক বব্বর, কাজল আগরওয়াল এবং শারমন জোশী অভিনয় করেছেন। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিকান্দার।

২০২৪ সালে সালমানের কোনো বিগ বাজেট সিনেমা মুক্তি না পেলেও ‘সিংহাম এগেইন’ ও ‘বেবি জন’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। 

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন