Logo

বিনোদন

সিনেপ্লেক্সে ‘সোনিক দ্য হেজহগ ৩’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:১৮

অ
সিনেপ্লেক্সে ‘সোনিক দ্য হেজহগ ৩’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে গেল শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোনিক দ্য হেজহগ ৩’। সাধারণত যুক্তরাষ্ট্রের সঙ্গে কিংবা আগে বাংলাদেশে মুক্তি পায় হলিউডের ছবি। তবে ‘সনিক ৩’ এলো এক সপ্তাহ পর। জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি সোনিক দ্য হেজহগ ২-এর সিক্যুয়েল এবং সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি।

প্রথম সিনেমার সাফল্যের পর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিক্যুয়েলটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সোনিকের চরিত্রায়ন দর্শক মহলে প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় জেফ ফাউলার পরিচালিত তৃতীয় সিনেমাটি মুক্তি পেয়েছে।

সোনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ, নকলস দ্য ইচিডনারের চরিত্রে ইদ্রিস আলবা, টেইলসের কণ্ঠ দিয়েছেন কলিন ও শফনেসি, এবং ডক্টর রোবটনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি।

এবারের গল্পে দেখা যাবে সোনিক, টেইলস ও নকলস একটি নতুন শত্রুর বিরুদ্ধে লড়াই করছে, যেখানে শ্যাডো দ্য হেজহগ নামের এক শক্তিশালী চরিত্রের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। শ্যাডো চরিত্রটি সোনিকের বিপরীত—যেখানে সোনিক পরিবার ও বন্ধুত্ব পেয়েছে, শ্যাডো পেয়েছে কেবল দুঃখ ও ক্ষতি। শ্যাডোর পরিচয় ও তার উদ্দেশ্য সিনেমার অন্যতম আকর্ষণ বলে মনে করা হচ্ছে। প্রথম দুই কিস্তির মতো ‘সনিক ৩’-ও নির্মাণ করেছেন জেফ ফলার।

এফএটি
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন