ছবি: সংগৃহীত
বর্তমানে মাতৃত্বের স্বাদ উপভোগ করতেই যেন ব্যস্ত বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ৮ সেপ্টেম্বর কন্যা দুয়া পাড়ুকোন সিংহের মা হয়েছেন তিনি।
সন্তান জন্মের আগেই দীপিকা ঘোষণা করেছিলেন যে তিনি কাজ থেকে কিছু দিনের বিরতি নেবেন। সেই প্রতিশ্রুতি রাখতেই বর্তমানে নিজের মেয়ের প্রতি পুরোপুরি মনোনিবেশ করেছেন দীপিকা।
দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ বক্স অফিসে সাফল্য পেলেও, ছবির শেষ অংশে ইঙ্গিত দেওয়া হয়েছিল আরও একটি পর্বের। কিন্তু দীপিকার মাতৃত্বকালীন বিরতির কারণে সেই ছবির কাজ থমকে রয়েছে। দীপিকার অনুপস্থিতিতে এগোচ্ছে না শুটিং, কারণ গল্পের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।
ছবির পরিচালক নাগ অশ্বিন বলেছেন, ‘এই ছবিতে দীপিকার চরিত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে ছাড়া ছবির শুটিং অসম্পূর্ণ।
এফএটি

