ছবি: সংগৃহীত
মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী বছরের শেষ দিকে সুখবর দিলেন। গত ২৭ ডিসেম্বর তিনি সালমান আহমেদ-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সালমান দেশের একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগে কর্মরত আছেন।
গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত এই বিয়েতে উর্বী ও সালমানের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন উর্বী, এবং এখন তিনি নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করছেন।
উর্বী ও সালমান দু’জনেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তাদের বিয়ের খবর নিশ্চিত করেছেন। সেই সাথে বিয়ের সাজে বেশ কিছু ছবিও জুড়েছেন প্রিয়ন্তী। এরপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এ দম্পতি।
এফএটি

