Logo

বিনোদন

সালমান ও ঐশ্বরিয়ার বিতর্কিত বিচ্ছেদ নিয়ে সালমানের স্বীকারোক্তি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩

অ
সালমান ও ঐশ্বরিয়ার বিতর্কিত বিচ্ছেদ নিয়ে সালমানের স্বীকারোক্তি

ছবি: সংগৃহীত

বলিউডে অসংখ্য প্রেম ও বিচ্ছেদের গল্প বোনা হয় প্রায়শই। তবে এখন পর্যন্ত বলিউডের অন্যতম চর্চিত বিচ্ছেদগুলোর মধ্যে একটি সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ। কেননা, বিচ্ছেদের এত বছর পরেও ভক্তদের আগ্রহের তুঙ্গে রয়েছে এ জুটি।  

বলিউডের অন্যতম এ জুটির প্রেমের শুরু হয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’-এর সেট থেকে। আর সম্পর্ক শেষ হয়েছিল তিক্ততার মধ্য দিয়ে। এমনকি সালমানের বিরুদ্ধে ঐশ্বরিয়াকে মারধর ও তার ফ্ল্যাটে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছিল।

লোকমুখে এমনটাও শোনা গেছে, রাত তিনটায় ঐশ্বরিয়ার গোরখ হিল টাওয়ারে পৌঁছে, মদ্যপ অবস্থায় সালমান ঐশ্বরিয়ার ফ্ল্যাটে ঢোকার জন্য জেদ ধরেন এবং ঝাঁপ দেওয়ার হুমকি দেন।

এ ঘটনার পেরিয়েছে বহু বছর। তবে এক সাক্ষাৎকারে সালমান খান এই ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান,‘যা রটেছে তা অস্বীকার করছি না, কিছু সত্যতা রয়েছে। তবে কিছু ঘটনা রং চড়িয়েও বলা হয়েছে।’

২০০২ সালে ঐশ্বরিয়া প্রথম তাদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন। একই সাথে সালমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। বিচ্ছেদের পর বলিউডে অনেক জুটির সম্পর্ক স্বাভাবিক হতে দেখা গেলেও তাদের সম্পর্ক স্বাভাবিক হয়নি। আজও কোনো অনুষ্ঠানে দেখা হলে তারা একে অপরের সঙ্গে কথা বলেন না।

এফএটি
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন