ছবি: সংগৃহীত
২০২৪ সালটি ছিল বিনোদন জগতের জন্য বিচ্ছেদের বছর। একে একে বহু তারকা তাদের দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন, যা ছিল বছরের আলোচিত বিষয়। চলুন, দেখে নেয়া যাক সেই সব সম্পর্কের কিছু জুটি, যারা ২০২৪ সালে বিচ্ছেদ ঘোষণা করেছেন।
মাহিয়া মাহি-রাকিব
চলতি বছরের একেবারে শুরুতে ডিভোর্সের ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মহম্মদ পারভেজ অপুকে বিয়ে করেন তিনি। যদিও সেই সম্পর্ক ২০২১ সালে ভেঙে দিয়ে সে বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু হঠাৎই চলতি বছর ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।
মালাইকা অরোরা ও অর্জুন কপূর
মালাইকা অরোরা এবং অর্জুন কপূরের পাঁচ বছরের সম্পর্কের অবসান ঘটে ২০২৪ সালের জুনে। যদিও বয়সের পার্থক্য নিয়ে বিতর্ক ছিল, তবে এই জুটি তাদের বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
এ আর রহমান ও সায়রা বানু
২৯ বছরের দাম্পত্য জীবন শেষ করে সুরকার এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু বিচ্ছেদের ঘোষণা দেন। যদিও তাদের মধ্যে এখনও অনুভূতি রয়েছে, তবে বনিবনার অভাবে তাদের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে।
আদিত্য রায় কাপূর ও অনন্যা পান্ডে
দু’বছর একসাথে থাকার পর আদিত্য রায় কাপূর এবং অনন্যা পান্ডে তাদের সম্পর্কের ইতি টেনেছেন। বিচ্ছেদের পর অনন্যা নতুন প্রেমের খোঁজে বেরিয়ে পড়েন এবং অম্বানীদের বিয়েতে প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সাথে সম্পর্ক শুরু করেন।
হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচ
ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পাণ্ড্য ও তার স্ত্রী নাতাশা স্তানকোভিচ বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদের পর নাতাশা ভারতে ফিরে এসে নিজের ক্যারিয়ারে মনোযোগ দেন।
মল্লিকা শেরাওয়াত ও সিরিল
৮ বছরের সম্পর্কের পর ফরাসি ব্যবসায়ী সিরিলের সাথে মল্লিকা শেরাওয়াতের সম্পর্কও ২০২৪ সালে ভেঙে যায়। মল্লিকা জানান, সম্পর্কের গভীরতা ছিল, তবে আচমকা তার শেষ হওয়া তাকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে।
এষা দেওল ও ভরত তখতানি
২০২৪ সালের শুরুতে এষা দেওল ও তার স্বামী ভরত তখতানি বিচ্ছেদ ঘোষণা করেন। গুঞ্জন ছিল, ভরত পরকীয়ায় জড়িয়ে ছিলেন, তবে তারা শান্তিপূর্ণভাবে বিচ্ছেদ নিয়ে সন্তুষ্ট ছিলেন এবং সন্তানদের ভালোবাসার জন্য সিদ্ধান্তটি নিয়েছিলেন।
ধনুষ-ঐশ্বর্যা
ধানুশ এবং ঐশ্বর্যার এক যুগের সম্পর্কের পর ২০২৪ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সম্পর্কের সমাপ্তি ঘটে বনিবনার অভাবে, তবে তারা একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখার চেষ্টা করছেন।
সানিয়া মির্জা ও শোয়েব মালিক
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিচ্ছেদও ২০২৪ সালে আলোচনায় আসে। সানিয়ার বোন আনাম মির্জা জানিয়ে দেন, কিছু মাস আগেই সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।
জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক
মার্কিন গায়িকা জেনিফার লোপেজ এবং অভিনেতা বেন অ্যাফ্লেকের সম্পর্কেও ২০২৪ সালে বিচ্ছেদ ঘটে। ২০২২ সালে বিয়ের পর দুই বছরের মধ্যে তাদের মধ্যে আর্থিক বিরোধের কারণে বিচ্ছেদ হয়। জেনিফারের জীবনের এটি ছিল চতুর্থ এবং বেনের দ্বিতীয় বিচ্ছেদ।
২০২৪ সালটি বিনোদন দুনিয়ায় একাধিক তারকা জুটির বিচ্ছেদের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তবে নতুন বছরের আগমন মানেই নতুন সূচনা, আর একে একে নানা সম্পর্কের পুনরুজ্জীবনও হতে পারে।
এফএটি

