ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৩ বছর আগে মা-কে হারিয়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠা দীঘি আজও মা হারানোর বেদনা হৃদয়ে ধারণ করে বেড়াচ্ছেন। রোববার (১৩ ডিসেম্বর) মায়ের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীঘি।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে দীঘি লিখেছেন, ‘আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা। ১৩ বছর কাটিয়ে দিলাম, আরও কতটা বছর যে কাটাতে হবে! সময় কখনো থেমে থাকে না। কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি মাম্মি।’
তিনি আরও লিখেছেন, ‘এতকিছু লিখতে চাই কিন্তু দিন শেষে কিছুই লিখতে পারি না। শুধু চোখ ভিজে আসে। অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মা’র জন্য দোয়া করবেন।’
দীঘির এই পোস্ট ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই তার মাকে জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করেছেন এবং দীঘিকে সান্ত্বনা জানিয়েছেন।
এফএটি

