Logo

বিনোদন

নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে পথ চলার অপেক্ষায় আদনান আল রাজীব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩

অ
নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে পথ চলার অপেক্ষায় আদনান আল রাজীব

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা এবং প্রযোজক আদনান আল রাজীব নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন। দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করার পর বড় পর্দায় সফলভাবে যাত্রা করা রাজীব এই বছর বেশ অন্যরকম সাফল্য অর্জন করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি বলেন, ‘বছরের শেষ প্রান্তে এসে মনে হচ্ছে, কত কিছুই না ঘটেছে এ বছর। জীবন আমাদের ছোট ছোট স্বপ্নগুলোকে সত্যি করার পথ দেখিয়েছে।’ এ বছর তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন, যা তার জন্য ছিল একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা।

রাজীব আরও উল্লেখ করেন, ‘পৃথিবীর সেরা মঞ্চে দাঁড়ানোর সেই মুহূর্তটা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে।’ এছাড়াও কোক স্টুডিওতে কাজ করার অভিজ্ঞতা ও তার প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘প্রিয় মালতী‘ নিয়ে অসাধারণ অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। সিনেমাটি মুক্তির পর ইতিবাচক সাড়া পাওয়ায় তিনি আনন্দিত।

রাজীব তার পোস্টে নতুন ক্লায়েন্টদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কথা শেয়ার করেছেন এবং সাংবাদিকদের সহায়তামূলক মনোভাবকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। সবশেষে তিনি বলেন, ‘এ বছর অনেক কিছু শিখিয়েছে, অনেক ভালোবাসা পেয়েছি। জীবনটা আরও একটু সুন্দর হয়ে উঠেছে। নতুন বছরে নতুন স্বপ্ন আর পুরোনো বন্ধুদের নিয়ে নতুনভাবে পথচলার অপেক্ষায় আছি।’ 

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন