হোটেল কক্ষ থেকে অভিনেতা দিলীপ শঙ্করের পচাগলা মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০০
ছবি: সংগৃহীত
মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দিলীপ শঙ্কর মারা গেছেন। তিরুবন্তপুরমে শুটিং করতে গিয়ে হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কয়েকদিন ধরে তিনি কক্ষ থেকে বের হচ্ছিলেন না, এতে সন্দেহ হওয়ায় কর্মীরা কক্ষে প্রবেশ করে পচা গন্ধ পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
দিলীপ শঙ্কর ধারাবাহিকের শুটিংয়ের জন্য তিরুবন্তপুরমে অবস্থান করছিলেন। শুটিংয়ে বিরতি চলাকালীন সময়ে হোটেলে ছিলেন তিনি। সহ-অভিনেতাদের মতে, তিনি কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন।
ঘটনাটি রহস্যজনক বলে মনে করে এর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। দিলীপ শঙ্কর মালয়ালম ইন্ডাস্ট্রির ‘আম্মাইয়ারিআত্থে’ ও ‘পঞ্চগনি’ ধারাবাহিকের মতো জনপ্রিয় শোতে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেছিলেন।
এফএটি

